Psalms 91:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্ধকারে বিচরণকারী মহামারী থেকে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি থেকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথবা মহামারি থেকে যা অন্ধকারে আক্রমণ করে, অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিমির-বিহারী মারী হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিমির-বিহারী মারী হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভয় করবে না অন্ধকারের চলমান মড়ককে কিম্বা দুপুরের ধ্বংসকারী আঘাতকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভয় করবে না অন্ধকারের চলমান মহামারীকে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিমির বিহারী মারী কিম্বা মধ্যাহ্নের সর্বগ্রাসী মহামারীর মাঝেও ভীত হবে না তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিশাকালে যে অসুখ আসে তাকে তুমি ভয় পাবে না, কিংবা দিনের বেলায় যে ভয়ঙ্কর অসুস্থতা আসে তাকেও তুমি ভয় পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সংক্রামক মহামারীর থেকে যা অন্ধকারের মধ্যে ঘুরে বেড়ায় অথবা রোগের থেকে যা দুপুরবেলায় আসে।