Psalms 91:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পড়বে তোমার পাশে হাজার জন, তোমার দক্ষিণে দশ হাজার জন, কিন্তু সেটি তোমার কাছে আসবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পাশে হাজার জনের পতন হতে পারে, তোমার ডানপাশে দশ হাজার জনের, কিন্তু তা তোমার কাছে আসবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পড়িবে তোমার পার্শ্বে সহস্র জন, তোমার দক্ষিণে দশ সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পড়িবে তোমার পার্শ্বে সহস্র জন, তোমার দক্ষিণে দশ সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক, আর হাজার দশেক পড়বে অন্য দিকে, কিন্তু এ সব তোমার কাছেই আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক, আর হাজার দশেক পড়বে অন্য দিকে, কিন্তু এ সব তোমার কাছেই আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পাশে নিপাতিত হবে সহস্র জন, নিপাতিত হবে দশ সহস্র জন তোমার চতুর্দিকে, কিন্তু কোন বিপদ স্পর্শ করবে না তোমাকে, কোন ক্ষতি হবে না তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি 1000 হাজার শত্রুকে পরাজিত করতে পারবে| তোমার নিজের ডান হাত 10,000 শত্রু সৈন্যকে পরাজিত করবে| শত্রুরা তোমায় স্পর্শ পর্যন্ত করতে পারবে না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পাশে পড়বে হাজার জন এবং তোমার ডান হাতে দশ হাজার জন পড়বে, কিন্তু ওটা তোমার কাছে আসবে না।