Psalms 92:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কাওয়ালী। বিশ্রামবার-বিষয়ক গজল। মাবুদের শুকরিয়া আদায় করা; হে সর্বশক্তিমান, তোমার নামের উদ্দেশে কাওয়ালী করা উত্তম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করা এবং, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে গান করা, উত্তম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর স্তব করা; হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে সঙ্গীত করা উত্তম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর স্তব করা, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে সঙ্গীত করা উত্তম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, মহান ঈশ্বর, দশতারা ও সুরবাহার বাজিয়ে আর বীণায় ঝংকার তুলে তোমাকে ধন্যবাদ দেওয়া, তোমার প্রশংসা-গান করা, সকালে তোমার অটল ভালবাসার কথা আর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা কত না আনন্দের ব্যাপার!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ আল্লাহ্তা’লা, দশতারা ও সুরবাহার বাজিয়ে আর বীণায় ঝংকার তুলে তোমাকে শুকরিয়া জানানো, তোমার প্রশংসা-কাওয়ালী গাওয়া, সকালে তোমার অটল মহব্বতের কথা আর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা কত না আনন্দের ব্যাপার!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তোমার কাছে কৃতজ্ঞতা নিবেদন করা ভাল, তুমি হে পরাৎপর, তোমারই স্তবগান করা শ্রেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা করাই ভাল| হে পরাৎপর, আপনার নামের প্রশংসা করাই ভাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুুর ধন্যবাদ করা; হে সর্বশক্তিমান পরাত্পর, তোমার নামের উদ্দেশ্যে গান করা ভালো বিষয়;