Psalms 92:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা, হে মাবুদ, তুমি তোমার কাজ দ্বারা আমাকে আহ্লাদিত করেছ; আমি তোমার হস্তকৃত সমস্ত কাজে জয়ধ্বনি করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ হে সদাপ্রভু, তোমার কাজ দ্বারা তুমি আমাকে আনন্দিত করেছ। তোমার হাতের কাজ দেখে আমি আনন্দে গান করি
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা, হে সদাপ্রভু, তুমি আপন কার্য্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ; আমি তোমার হস্তকৃত কার্য্য সকলে জয়ধ্বনি করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা, হে সদাপ্রভু, তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ; আমি তোমার হস্তকৃত কার্য সকলে জয়ধ্বনি করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে; তোমার সব কাজের জন্য আমি আনন্দে গান গাইব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে; তোমার সব কাজের জন্য আমি আনন্দে কাওয়ালী গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার মহান কর্ম হে প্রভু পরমেশ্বর আনন্দে পূর্ণ করে আমার হৃদয়, কী মহান কীর্তি তোমার আমি গাইব তোমার জয়গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, যে সব জিনিস আপনি করেছেন তা দিয়ে আমাদের প্রকৃতই সুখী করেছেন| আমরা প্রফুল্লচিত্তে ওই সব বিষয়ের গুণগান করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ হে সদাপ্রভুু, তুমি আমার কাজের মাধ্যমে আমাকে আনন্দিত করেছ; আমি তোমার হাতে করা সমস্ত কাজের জয়ধ্বনি করব।