Psalms 92:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুর্বৃত্তরা যখন ঘাসের মত অঙ্কুরিত হয়, অধর্মচারী সকলে যখন উন্নতি লাভ করে, তখন তা তাদের হয়ে থাকে চির-বিনাশের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে যদিও দুষ্টরা ঘাসের মতো গজিয়ে ওঠে আর সব অনিষ্টকারী বৃদ্ধি পায়, তারা চিরকালের জন্য ধ্বংস হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়, অধর্ম্মাচারী সকলে যখন প্রফুল্ল হয়, তখন তাহাদের চির-বিনাশের জন্য সেইরূপ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়, অধর্মাচারী সকলে যখন প্রফুল্ল হয়, তখন তাহাদের চির-বিনাশের জন্য সেইরূপ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোকেরা যদিও ঘাসের মত বেড়ে ওঠে আর অন্যায়কারীরা ফেঁপে ওঠে তাড়াতাড়ি, তবুও তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোকেরা যদিও ঘাসের মত বেড়ে ওঠে আর অন্যায়কারীরা ফেঁপে ওঠে তাড়াতাড়ি, তবুও তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চিরতরে বিনষ্ট হওয়ার জন্যই দুষ্টেরা বেড়ে ওঠে তৃণদলের মত, অধর্মচারীরা হয় সমৃদ্ধিশালী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোকরা আগাছার মত বেঁচে থেকে এবং মরে| যে অর্থহীন কাজ তারা করে যায়, তা চিরদিনের জন্য ধ্বংস হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টরা যখন ঘাসের মতন অঙ্কুরিত হয়, অধর্মচারী সবাই যখন আনন্দিত হয়, তখন তাদের চির বিনাশের জন্য এই রকম হয়।