Psalms 93:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ রাজত্ব করেন; তিনি মহিমাতে সজ্জিত; মাবুদ সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি; আর দুনিয়াও অটল, তা বিচলিত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমায় সজ্জিত; সদাপ্রভু গৌরবে আবৃত ও পরাক্রমে সজ্জিত; সত্যিই, এই পৃথিবী প্রতিষ্ঠিত, সুদৃঢ় ও সুরক্ষিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু রাজত্ব করেন; তিনি মহিমাতে সজ্জিত; সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি; আর জগৎও অটল, তাহা বিচলিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু রাজত্ব করেন; তিনি মহিমাতে সজ্জিত; সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি; আর জগৎও অটল, তাহা বিচলিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই রাজা; তিনি মহিমার রাজপোশাক পরেছেন, তিনি শক্তিতে কোমর বেঁধেছেন; পৃথিবী অটলভাবে স্থাপিত হয়েছে, তা কখনও নড়বে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদই বাদশাহ্‌; তিনি মহিমার রাজপোশাক পরেছেন, তিনি শক্তিতে কোমর বেঁধেছেন; দুনিয়া অটলভাবে স্থাপিত হয়েছে, তা কখনও নড়বে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ, মহিমায় বিভূষিত তিনি, সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে, এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুই রাজা| তিনি রাজকীয় এবং শক্তিমান পোশাকে সজ্জিত| তিনি দৃঢ়তার সঙ্গে এই বিশ্বকে তার আপন জায়গায় স্থাপন করেছেন এবং এটাকে নাড়ানো হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু রাজত্ব করেন; তিনি মহিমাতে সজ্জিত; সদাপ্রভুু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি; আর জগৎও অটল, তা বিচলিত হইবে না।