Psalms 93:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, বন্যার পানিতে গর্জন উঠেছে, সমস্ত নদী নিজ নিজ ধ্বনি উঠিয়েছে, সমস্ত নদী নিজ নিজ তরঙ্গ উঠাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, সমুদ্রেরা উঠেছে, সমুদ্রেরা তাদের আওয়াজ তুলেছে; সমুদ্রেরা তাদের উত্তাল ঢেউ তুলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নদী সকল উঠাইয়াছে, হে সদাপ্রভু, নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে, নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নদী সকল উঠাইয়াছে, হে সদাপ্রভু, নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে, নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, বন্যার জলে গর্জন উঠেছে, সেই জল গর্জন করছে; ফুলে ওঠা ঢেউগুলো ভেংগে পড়ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, বন্যার পানিতে গর্জন উঠেছে, সেই পানি গর্জন করছে; ফুলে ওঠা ঢেউগুলো ভেংগে পড়ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু, সমুদ্র স্ফীত হয়ে উঠেছে, কলনাদে মুখর আজ সাগর বক্ষ সগর্জনে সমুত্থিত জলধি তরঙ্গ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, নদীর গর্জন প্রচণ্ড তীব্র| উচ্চকিত ঢেউ প্রচণ্ড গর্জনশীল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভুু, মহাসাগরগুলি উঠেছে, তারা তাদের ধ্বনি উঠিয়েছে, মহাসাগরগুলির তরঙ্গ সশব্দে ভেঙে পড়ছে এবং গর্জন করছে।