Psalms 93:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তোমার সমস্ত নির্দেশ অতি বিশ্বাসযোগ্য, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তোমার বিধিবিধান, সুদৃঢ়; অনন্তকাল ধরে পবিত্রতাই তোমার গৃহের শোভা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য হে সদাপ্রভু, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য হে সদাপ্রভু, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সব বাক্য নির্ভরযোগ্য; হে সদাপ্রভু, তোমার ঘর পবিত্রতার সাজে চিরকাল সাজানো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সব কালাম নির্ভরযোগ্য; হে মাবুদ, তোমার ঘর পবিত্রতার সাজে চিরকাল সাজানো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাশ্বত তোমার সকল অনুশাসন হে প্রভু পরমেশ্বর, পবিত্রতা তোমার ভবনের শোভা, যুগে যুগে চিরকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আপনার বিধি চিরদিন বজায় থাকবে| আপনার পবিত্র মন্দিরের অস্তিত্ব দীর্ঘকালের জন্য বজায় থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বসনীয় পবিত্রতা তোমার গৃহের শোভা, হে সদাপ্রভুু, চিরদিনের জন্য।