Psalms 94:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রাজশাসন ফিরে ধার্মিকতার কাছে আসবে; সরলচিত্ত সকলে তার অনুগামী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ন্যায়ের উপর ভিত্তি করে বিচার আবার স্থাপিত হবে, যারা হৃদয়ে ন্যায়পরায়ণ তারা সকলে তা অনুসরণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজশাসন ফিরিয়া ধার্ম্মিকতার কাছে আসিবে; সরলচিত্ত সকলে তাহার অনুগামী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজশাসন ফিরিয়া ধার্মিকতার কাছে আসিবে; সরলচিত্ত সকলে তাহার অনুগামী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিচারের রায় আবার ন্যায়পূর্ণ হয়ে উঠবে; যাদের অন্তর খাঁটি তারা সবাই তা মেনে চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিচারের রায় আবার ন্যায়পূর্ণ হয়ে উঠবে; যাদের অন্তর খাঁটি তারা সবাই তা মেনে চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধর্মের পক্ষে পুনঃপ্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার, চিত্ত যাদের ন্যায়নিষ্ঠ, তারা সকলেই হবে ধর্মের অনুগামী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ন্যায্য বিচার ফিরে আসবে এবং ন্যায়পরায়ণতা নিয়ে আসবে| তারপর সৎ এবং ভাল লোকরা অবশ্যই থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজ শাসন আবার ধার্মিকতার কাছে আসবে; সরলমনা সকলেই তার অনুগামী হবে।