Psalms 94:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন আমি বলতাম, আমার চরণ বিচলিত হল, তখন, হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাকে সুস্থির রাখত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি বলেছিলাম, “আমার পা পিছলে যাচ্ছে,” তোমার অবিচল প্রেম, হে সদাপ্রভু, আমার সহায়তা করেছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন আমি বলিতাম, আমার চরণ বিচলিত হইল, তখন, হে সদাপ্রভু, তোমার দয়া আমাকে সুস্থির রাখিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন আমি বলিতাম, আমার চরণ বিচলিত হইল, তখন, হে সদাপ্রভু, তোমার দয়া আমাকে সুস্থির রাখিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখনই আমি ভাবি আমার পা পিছ্লে যাচ্ছে, তখনই হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা আমাকে ধরে রাখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখনই আমি ভাবি আমার পা পিছ্লে যাচ্ছে, তখনই হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাকে ধরে রাখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমার মনে হয়, এই বুঝি পদস্খলন হল, তখন দেখি হে প্রভু পরমেশ্বর তোমার অবিচল প্রেম আমায় ধারণ করে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জানি আমি পতনোন্মুখ ছিলাম, কিন্তু প্রভু তাঁর অনুগামীদের সাহায্য করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি বলতাম, আমার পা বিচলিত হল, তখন, হে সদাপ্রভুু, তোমার দয়া আমাকে সুস্থির রাখত।