Psalms 94:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দেওয়া সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন দুশ্চিন্তা আমার অন্তরে গভীর হয়েছিল, তোমার সান্ত্বনা আমাকে আনন্দ দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়, তখন তোমার দেওয়া সান্ত্বনা আমার অন্তরকে আনন্দিত করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়, তখন তোমার দেওয়া সান্ত্বনা আমার অন্তরকে আনন্দিত করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্ভাবনা যখন আমায় ব্যাকুল করে, তখন তোমারই সান্ত্বনায় আমি উৎফুল্ল হয়ে উঠি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রচণ্ড চিন্তিত ও বিমর্ষ ছিলাম| কিন্তু প্রভু, আপনি আমায় সান্ত্বনা দিয়ে আমায় সুখী করেছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার মনের চিন্তা বাড়ার দিনের, তোমার দেওয়া সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে