Psalms 94:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদ আমার উঁচু দুর্গ হয়েছেন, আমার আল্লাহ্‌ আমার আশ্রয়-শৈল হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভু আমার উচ্চদুর্গ হয়েছেন, এবং আমার ঈশ্বর আমার আশ্রয় শৈল হয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভু আমার উচ্চ দুর্গ হইয়াছেন, আমার ঈশ্বর আমার আশ্রয়-শৈল হইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভু আমার উচ্চ দুর্গ হইয়াছেন, আমার ঈশ্বর আমার আশ্রয়-শৈল হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভুই আমার দুর্গ; আমার ঈশ্বরই আমার আশ্রয়-পাহাড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদই আমার কেল্লা; আমার আল্লাহ্‌ আমার আশ্রয়-পাহাড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বর আমার দুর্গস্বরূপ, আমার আরাধ্য ঈশ্বর আমার আশ্রয়গিরি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু পর্বতগুলির সু-উচ্চে প্রভুই আমার নিরাপদ আশ্রয়স্থল| ঈশ্বর আমার শিলা, আমার নিরাপদ আশ্রয়স্থল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভুু আমার উচ্চ দূর্গ হয়েছেন, আমার ঈশ্বর আমার আশ্রয়-শৈল হয়েছেন।