Psalms 94:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা অনর্থক কথা বলছে, সগর্বে কথা বলছে, দুর্বৃত্তরা সকলে নিজের বিষয়ে গর্ব করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা অহংকারের বাক্য ঢেলে দেয়; অনিষ্টকারীরা সবাই গর্বে পরিপূর্ণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বক বক করিতেছে, সগর্ব্বে কথা কহিতেছে, অধর্ম্মাচারী সকলে আত্মশ্লাঘা করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বক বক করিতেছে, সগর্বে কথা কহিতেছে, অধর্মাচারী সকলে আত্মশ্লাঘা করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মুখ থেকে কেবল দেমাক-ভরা কথার স্রোত বের হয়ে আসে; সেই অন্যায়কারীর দল বড়াই করে বেড়ায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মুখ থেকে কেবল দেমাক-ভরা কথার স্রোত বের হয়ে আসে; সেই অন্যায়কারীর দল বড়াই করে বেড়ায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুরাচারীরা আর কতকাল দম্ভ করবে? আর কতকাল তাদের মুখ থেকে নির্গত হবে উদ্ধত বাক্যরাশি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আরও কতদিন ধরে ওই দুষ্কৃতকারীরা তাদের দুষ্কৃতির বড়াই করে যাবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বকবক করছে, সগর্বে কথা বলছে, অধর্মচারী সবাই অহঙ্কার করছে।