Psalms 94:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বিধবা ও প্রবাসীকে হত্যা করছে; এতিমদেরকে মেরে ফেলছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বিধবা আর বিদেশিদের নাশ করে; তারা অনাথদের হত্যা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বিধবা ও প্রবাসীকে বধ করিতেছে; পিতৃহীনদিগকে মারিয়া ফেলিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বিধবা ও প্রবাসীকে বধ করিতেছে; পিতৃহীনদিগকে মারিয়া ফেলিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিধবা আর বিদেশীদের তারা মেরে ফেলছে আর অনাথদের খুন করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিধবা আর বিদেশীদের তারা হত্যা করছে আর এতিমদের খুন করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিধবা ও প্রবাসীদের বধ করছে তারা, অনাথ শিশুদের করছে হত্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের দেশে যে সব বিধবা ও বিদেশী থাকে, ওই দুর্জনরা তাদের হত্যা করে| অনাথদেরও ওরা খুন করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বিধবা ও প্রবাসীকে বধ করছে; পিতৃহীনদেরকে মেরে ফেলছে।