Psalms 95:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসো, আমরা মাবুদের উদ্দেশে আনন্দগান করি, আমাদের উদ্ধারের শৈলের উদ্দেশে জয়ধ্বনি করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি; আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশে উচ্চস্বরে গান গাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আইস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি, আমাদের ত্রাণ-শৈলের উদ্দেশে জয়ধ্বনি করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আইস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি, আমাদের ত্রাণ-শৈলের উদ্দেশে জয়ধ্বনি করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দের গান গাই; আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশে আনন্দধ্বনি করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এস, আমরা মাবুদের উদ্দেশে আনন্দের কাওয়ালী গাই; আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশে আনন্দধ্বনি করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এস, আমরা প্রভু পরমেশ্বরের জয়গান গাই, আমাদের ত্রাণকর্তার উদ্দেশে করি হর্ষধ্বনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এস, আমরা প্রভুর প্রশংসা করি! যে শিলা আমাদের রক্ষা করেন তাঁর উদ্দেশ্যে আমরা উচ্চস্বরে প্রশংসাধ্বনি দিই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এস, আমরা সদাপ্রভুুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের পরিত্রানের শৈলর জন্য জয়ধ্বনি করি।