Psalms 95:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চল্লিশ বছর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম, আমি বলেছিলাম, এরা ভ্রান্ত অন্তরের লোক; এরা আমার পথ জানল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চল্লিশ বছর পর্যন্ত সেই প্রজন্মের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম; এবং আমি বলেছিলাম, ‘তারা এমন ধরনের লোক যাদের হৃদয় বিপথগামী হয়, আর তারা আমার পথগুলি জানে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চল্লিশ বৎসর পর্য্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম, আমি বলিয়াছিলাম, ইহারা ভ্রান্তচিত্ত লোক; ইহারা আমার পথ জ্ঞাত হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চল্লিশ বৎসর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম, আমি বলিয়াছিলাম, ইহারা ভ্রান্তচিত্ত লোক; ইহারা আমার পথ জ্ঞাত হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চল্লিশ বছর ধরে সেই সময়কার লোকদের উপর আমি বিরক্ত ছিলাম; আমি বলেছিলাম, ‘এই লোকদের অন্তর বিপথে ঘুরে বেড়াচ্ছে; তারা আমার পথ জানল না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চল্লিশ বছর ধরে সেই সময়কার লোকদের উপর আমি বিরক্ত ছিলাম; আমি বলেছিলাম, ‘এই লোকদের দিল বিপথে ঘুরে বেড়াচ্ছে; তারা আমার পথ জানল না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চল্লিশ বছর ধরে এই প্রজন্মের উপর ছিল আমার তীব্র অসন্তোষ, আমি বলেছিলাম: এদের চিত্ত বিভ্রান্ত। এরা জানে না আমার পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
40 বছর ধরে আমি ওদের প্রতি ধৈর্য্য ধারণ করেছি| আমি জানি যে ওরা বিশ্বাসী নয়| ওরা আমার শিক্ষামালা অনুসরণ করতে অগ্রাহ্য করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চল্লিশ বছর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম, আমি বলেছিলাম এদের মন উদ্ভ্রান্ত; তারা আমার আজ্ঞা মানলো না।