Psalms 95:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি আমার ক্রোধে শপথ করলাম, এরা আমার বিশ্রামস্থানে প্রবেশ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম, ‘আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামস্থানে প্রবেশ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামস্থানে প্রবেশ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি ক্রোধে শপথ করে বলেছিলাম, ‘আমার দেওয়া বিশ্রামের জায়গায় তারা যেতে পারবে না।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি রাগে কসম খেয়ে বলেছিলাম, ‘আমার দেওয়া বিশ্রামের জায়গায় তারা যেতে পারবে না।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম, আমার শান্তি ও বিশ্রাম থেকে এরা হবে চিরতরে বঞ্চিত ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ওদের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে, ‘ওরা আমার বিশ্রামের স্থানে কখনো প্রবেশ করতে পারবে না|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি রেগে শপথ করলাম, এরা আমার বিশ্রামের জায়গায় কখনো ঢুকবে না।