Psalms 95:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা প্রশংসা-গজল সহ তাঁর সম্মুখে গমন করি, কাওয়ালী দ্বারা তাঁর উদ্দেশে জয়ধ্বনি করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা স্তব সহ তাঁহার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাঁহার উদ্দেশে জয়ধ্বনি করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা স্তবসহ তাঁহার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাঁহার উদ্দেশে জয়ধ্বনি করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চল, আমরা ধন্যবাদ দিতে দিতে তাঁর সামনে যাই, গানের মধ্য দিয়ে তাঁর উদ্দেশে আনন্দধ্বনি করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চল, আমরা শুকরিয়া জানাতে জানাতে তাঁর সামনে যাই, কাওয়ালীর মধ্য দিয়ে তাঁর উদ্দেশে আনন্দধ্বনি করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এস, কৃতজ্ঞচিত্তে আমরা তাঁর কাছে যাই, তাঁর প্রশংসাগানে হই মুখরিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা প্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের গান গাই| তাঁর প্রশংসায় আমরা আনন্দগান গাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা ধন্যবাদ দিতে দিতে তার উপস্থিতিতে প্রবেশ করি, গান গেয়ে তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি।