Psalms 95:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়ার গভীর স্থানগুলো তাঁর হস্তগত, পর্বতমালার চূড়াগুলোও তাঁরই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত, এবং পর্বতগুলির চূড়া তাঁরই অধীন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবীর গভীর স্থান সকল তাঁহার হস্তগত, পর্ব্বতগণের চূড়া সকলও তাঁহারই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবীর গভীর স্থান সকল তাঁহার হস্তগত, পর্বতগণের চূড়া সকলও তাঁহারই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর সব গভীর স্থান তাঁরই হাতে রয়েছে; পাহাড়ের চূড়াগুলোও তাঁর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার সব গভীর স্থান তাঁরই হাতে রয়েছে; পাহাড়ের চূড়াগুলোও তাঁর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গভীরতম স্থান থেকে উচ্চতম পর্বত শৃঙ্গ পর্যন্ত সমগ্র পৃথিবী তাঁর অধিকারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গভীরতম গুহা, উচ্চতম পর্বত, সবই প্রভুর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর গভীরতম স্থানগুলো তার হাতের মধ্যে, পর্বতের চূড়াগুলো তারই।