Psalms 95:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তিনিই আমাদের আল্লাহ্, আমরা তাঁর চরাণির লোক ও তাঁর হস্তের মেষ। আহা! আজই তোমরা তাঁর কণ্ঠস্বর শোন!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তিনি আমাদের ঈশ্বর আর আমরা তাঁর চারণভূমির প্রজা, ও মেষ যাদের তিনি যত্ন করেন। আজই, যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তিনিই আমাদের ঈশ্বর, আমরা তাঁহার চরাণির প্রজা ও তাঁহার হস্তের মেষ। আহা! অদ্যই তোমরা তাঁহার রব শ্রবণ কর!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তিনিই আমাদের ঈশ্বর, আমরা তাঁহার চরাণির প্রজা ও তাঁহার হস্তের মেষ। আহা! অদ্যই তোমরা তাঁহার রব শ্রবণ কর!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনিই আমাদের ঈশ্বর, আমরা তাঁরই লোক; তাঁর চারণ ভূমির ভেড়ার মত তিনি আমাদের দেখাশোনা করেন। আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনিই আমাদের আল্লাহ্, আমরা তাঁরই বান্দা; তাঁর চারণ ভূমির ভেড়ার মত তিনি আমাদের দেখাশোনা করেন। আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তিনি আমাদের ঈশ্বর, আমরা তাঁর চারণের প্রজা, তিনি সযত্নে পালন করেন আমাদের। তোমরা আজই তাঁর রবে কর্ণপাত কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ যদি আমরা তাঁর কন্ঠ শুনি তাহলে তিনি আমাদের ঈশ্বর হবেন এবং আমরা হব সেই লোকেরা যাদের তিনি খাদ্য যোগান, আমরা হব সেই মেষ যাদের তিনি স্বহস্তে নেতৃত্ব দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনিই আমাদের ঈশ্বর, আমরা তার চরানির প্রজা ও তার নিজের মেষ। আহা আজই, তোমরা তার স্বর শুনবে।