Psalms 96:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসমান আনন্দ করুক, দুনিয়া উল্লসিত হোক; সমুদ্র ও তার মধ্যেকার সকলই গর্জন করুক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক; সমুদ্র ও যা কিছু তার মধ্যে আছে, গর্জন করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হউক; সমুদ্র ও তন্মধ্যস্থ সকলই গর্জ্জন করুক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হউক; সমুদ্র ও তন্মধ্যস্থ সকলই গর্জন করুক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আকাশ আনন্দ করুক, পৃথিবী খুশী হোক; সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসমান আনন্দ করুক, দুনিয়া খুশী হোক; সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আনন্দ করুক আকাশমণ্ডল, পৃথিবী হোক উল্লসিত, সমুদ্র আনন্দে করুক গর্জন, তার মধ্যস্থ সকল প্রাণী মহানন্দে করুক হর্ষধ্বনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে স্বর্গলোক–সুখী হও! হে পৃথিবী–উল্লসিত হও! সমুদ্র এবং সমুদ্রে যা কিছু রয়েছে তোমরা সবাই আনন্দে চিৎকার করে ওঠো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হোক; সমুদ্র ও তার মধ্যের সকলই গর্জন করুক;