Psalms 96:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সাক্ষাতেই করবে, কেননা তিনি আসছেন, তিনি দুনিয়ার বিচার করতে আসছেন; তিনি ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন, তাঁর বিশ্বস্ততায় জাতিদের বিচার করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত সৃষ্টি সদাপ্রভুর সামনে আনন্দ করুক, কারণ তিনি আসছেন, এই জগতের বিচার করার জন্য তিনি আসছেন। তিনি ধার্মিকতায় এই পৃথিবীর বিচার করবেন এবং তাঁর সত্য অনুযায়ী সব মানুষের বিচার করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর সাক্ষাতেই করিবে, কেননা তিনি আসিতেছেন, তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন; তিনি ধর্ম্মশীলতায় জগতের বিচার করিবেন, আপন বিশ্বস্ততায় জাতিগণের বিচার করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর সাক্ষাতেই করিবে, কেননা তিনি আসিতেছেন, তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন; তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন, আপন বিশ্বস্ততায় জাতিগণের বিচার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সদাপ্রভুর সামনে গান করবে, কারণ তিনি আসছেন। তিনি জগতের বিচার করতে আসছেন। তিনি ন্যায়ভাবে পৃথিবীর বিচার করবেন, আর জাতিদের বিচার করবেন বিশ্বস্তভাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মাবুদের সামনে গান করবে, কারণ তিনি আসছেন। তিনি দুনিয়ার বিচার করতে আসছেন। তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন, আর জাতিদের বিচার করবেন বিশ্বস্তভাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর সাক্ষাতে। প্রভু পরমেশ্বরের আগমন সমাসন্ন, পৃথিবীর বিচার করতে তিনি আসছেন। ন্যায় ও সত্যে তিনি জগতের ও সকল জাতির উপর রাজত্ব করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খুশী হও, কারণ প্রভু আসছেন| পৃথিবীকে শাসন করার জন্য প্রভু আসছেন| ন্যায় বিচার ও সত্যপথে তিনি পৃথিবীকে শাসন করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুুর সামনেই করবে, কারণ তিনি আসছেন, তিনি পৃথিবীর বিচার করতে আসছেন, তিনি ধর্মশীলতায় জগতের বিচার করবেন, নিজের বিশ্বস্ততায় জাতিদের বিচার করবেন