Psalms 96:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ মহান ও অতি প্রশংসনীয়, তিনি সমস্ত দেবতার চেয়ে ভয়াবহ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য; সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্ত্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য; সব দেব-দেবতার চেয়ে তিনি বেশী ভয় জাগান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য; সব দেব-দেবীর চেয়ে তিনি বেশী ভয় জাগান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মহামহীয়ান, সকল স্তবস্তুতি একমাত্র তাঁরই প্রাপ্য, সমস্ত দেবতার চেয়ে সম্ভ্রমে তিনি বরণীয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মহান এবং প্রশংসার যোগ্য| অন্য যে কোন “দেবতার” চেয়ে তিনি অনেক বেশী ভয়ঙ্কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভুু মহান ও অতি কীর্ত্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ।