Psalms 97:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের তাদের মহব্বত করেন যারা নাফরমানীকে ঘৃণা করে; তিনি তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন, দুষ্টদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সদাপ্রভুকে ভালোবাসে তারা অধর্মকে ঘৃণা করুক, কারণ তিনি তাঁর বিশ্বস্তজনেদের প্রাণরক্ষা করেন, এবং দুষ্টদের কবল থেকে তাদের উদ্ধার করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু-প্রেমিকগণ, দুষ্টতাকে ঘৃণা কর; তিনি আপন সাধুবর্গের প্রাণ রক্ষা করেন, দুষ্টগণের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভুর প্রেমিকগণ, দুষ্টতাকে ঘৃণা কর; তিনি আপন সাধুবর্গের প্রাণ রক্ষা করেন, দুষ্টগণের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সদাপ্রভুকে ভালবাসে তারা অন্যায়কে ঘৃণা করুক; তিনিই তো তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন আর দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মাবুদকে মহব্বত করে তারা অন্যায়কে ঘৃণা করুক; তিনিই তো তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন আর দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাদেরই ভালবাসেন যারা মন্দকে ঘৃণা করে। তিনি তাঁর ভক্তদের জীবন রক্ষা করেন, দুর্বৃত্তদের কবল থেকে তাদের করেন উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা প্রভুকে ভালোবাসে তারা মন্দকে ঘৃণা করবে| ঈশ্বর তাঁর অনুগামীদের মন্দ লোকদের হাত থেকে রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাদেরকে ভালবাসেন যারা ঘৃণাকে অপছন্দ করে, মন্দকে ঘৃণা কর! তিনি নিজের সাধুদের জীবন রক্ষা করেন এবং দুষ্টদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন।