Psalms 97:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লজ্জিত হোক সেই সকলে, যারা খোদাই-করা মূর্তির সেবা করে, যারা মূল্যহীন মূর্তির গর্ব করে; হে দেবতারা! সকলে তাঁকে সেজ্‌দা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সবাই প্রতিমার আরাধনা করে, যারা মূর্তিতে গর্ব করে, তারা লজ্জিত হয়; দেবতারা সবাই, তোমরা সদাপ্রভুর আরাধনা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লজ্জিত হউক সেই সকলে, যাহারা ক্ষোদিত প্রতিমার সেবা করে, যাহারা অবস্তুর শ্লাঘা করে; হে দেবগণ! সকলে তাঁহাকে প্রণিপাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লজ্জিত হউক সেই সকলে, যাহারা ক্ষোদিত প্রতিমার সেবা করে, যাহারা অবস্তুর শ্লাঘা করে; হে দেবগণ! সকলে তাঁহাকে প্রণিপাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা মূর্তিপূজা করে আর দেব-দেবতা নিয়ে বড়াই করে তারা সবাই লজ্জায় পড়ুক; সদাপ্রভুর সামনে দেব-দেবীরা মাথা নীচু করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মূর্তিপূজা করে আর দেব-দেবী নিয়ে বড়াই করে তারা সবাই লজ্জায় পড়ুক; মাবুদের সামনে দেব-দেবী সেজদা করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিমা-উপাসক, যারা অসার প্রতিমার গর্ব করে তারা সকলেই হবে লজ্জিত, কারণ সমস্ত দেবতা তাঁর সম্মুখে করে প্রণিপাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা তাদের মূর্ত্তিকে পূজা করে| ওরা ওদের “দেবতার” বড়াই করে| কিন্তু ওই লোকগুলো লজ্জিত হবে| ওদের “দেবতারাই” মাথা নত করে প্রভুর উপাসনা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সব লোকেরা লজ্জিত হোক, যারা খোদাই করা প্রতিমার আরাধনা করে, যারা অযোগ্য মূর্তিতে অহঙ্কার করে; হে তথাকথিত ঈশ্বর, ঈশ্বরের আরাধনা কর।