Psalms 97:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিয়োন শুনে আনন্দিত হল, এহুদার কন্যারা উল্লসিত হল, হে মাবুদ, তোমার বিচারগুলোর জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বিচার হে সদাপ্রভু, সিয়োন শোনে আর আনন্দিত হয় আর যিহূদার সকল গ্রাম উল্লসিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিয়োন শুনিয়া আনন্দিত হইল, যিহূদার কন্যাগণ উল্লাসিত হইল, হে সদাপ্রভু, তোমার শাসনসমূহের জন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিয়োন শুনিয়া আনন্দিত হইল, যিহূদার কন্যাগণ উল্লসিত হইল, হে সদাপ্রভু, তোমার শাসনসমূহের জন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার ন্যায়বিচারের কথা শুনে সিয়োন আনন্দিত হয়েছে, যিহূদার গ্রামগুলো খুশী হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার ন্যায়বিচারের কথা শুনে সিয়োন আনন্দিত হয়েছে, এহুদার গ্রামগুলো খুশী হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তোমার বিচারের বাণী শুনে সিয়োন হয় আনন্দিত যিহুদাকুলের কন্যারা করে উল্লাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োন, শোন এবং সুখী হও! যিহূদার শহরসমূহ, সুখী হও! কেন? কারণ ঈশ্বর যথাযথ সিদ্ধান্ত নেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োন শুনল ও আনন্দিত হল এবং যিহূদার মেয়েরা উল্লাসিত হল, হে সদাপ্রভুু, তোমার বিচারের জন্য।