Psalms 97:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা, হে মাবুদ, তুসি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান, তুমি সমস্ত দেবতা থেকে অতিশয় উন্নত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, হে সদাপ্রভু, তুমি সমস্ত জগতের ঊর্ধ্বে পরাৎপর; সব দেবতার ঊর্ধ্বে তুমি মহিমান্বিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা, হে সদাপ্রভু, তুমিই সমস্ত ভূমণ্ডলের ঊর্দ্ধে পরাৎপর, তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা, হে সদাপ্রভু, তুমিই সমস্ত ভূ-মণ্ডলের ঊর্ধ্বে পরাৎপর, তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি সমস্ত পৃথিবীর মহান ঈশ্বর; সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি সমস্ত দুনিয়ার আল্লাহ্‌তা’লা; সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেননা হে প্রভু পরমেশ্বর এ পৃথিবীতে তুমিই সবার উপরে তুমিই মহীয়ান সকল দেবতার চেয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে পরাৎ‌‌পর প্রভু, প্রকৃতই আপনি পৃথিবীর শাসনকর্তা| “দেবতাদের” চেয়ে আপনি অনেক ভালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ হে সদাপ্রভুু, তুমিই সমস্ত পৃথিবীর ওপরে সর্বশক্তিমান মহান ঈশ্বর, তুমি সমস্ত দেবতা থেকে অনেক উন্নত।