Psalms 98:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ইসরাইল-কুলের পক্ষে তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা স্মরণ করেছেন; দুনিয়ার সমস্ত প্রান্ত আমাদের আল্লাহ্‌র বিজয় দেখেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের প্রতি তাঁর প্রেম ও বিশ্বস্ততা তিনি স্মরণে রেখেছেন; আমাদের ঈশ্বরের পরিত্রাণ পৃথিবীর সমস্ত প্রান্ত প্রত্যক্ষ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ইস্রায়েল-কুলের পক্ষে আপন দয়া ও বিশ্বস্ততা স্মরণ করিয়াছেন; পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ইস্রায়েল-কুলের পক্ষে আপন দয়া ও বিশ্বস্ততা স্মরণ করিয়াছেন; পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল জাতির জন্য তাঁর অটল ভালবাসা ও বিশ্বস্ততার কথা তিনি মনে রেখেছেন; আমাদের ঈশ্বরের উদ্ধারের কাজ সমস্ত পৃথিবীর লোকেরা দেখেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল জাতির জন্য তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততার কথা তিনি মনে রেখেছেন; আমাদের আল্লাহ্‌র উদ্ধারের কাজ সমস্ত দুনিয়ার লোকেরা দেখেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি স্মরণে রেখেছেন ইসরায়েল কুলের প্রতি তাঁর অবিচল প্রেম ও সত্যময়তা। পৃথিবীর সমস্ত প্রান্ত প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের বিজয় কীর্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকদের প্রতি প্রভুর বিশ্বস্ততা তাঁর অনুগামীরা স্মরণ করে| দূরদূরান্তের দেশও আমাদের ঈশ্বরের ত্রাণশক্তি দেখেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ইস্রায়েল কুলের জন্যে তাঁর চুক্তির আনুগত্য ও বিশ্বস্ততা মনে করিয়েছেন; পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের বিজয় দেখবে।