Psalms 98:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সাক্ষাতেই করুক, কেননা তিনি দুনিয়ার বিচার করতে আসছেন; তিনি ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন, ও ন্যায়ে জাতিদের বিচার করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সামনে তারা গান করুক; কারণ তিনি জগতের বিচার করতে আসছেন। তিনি ধার্মিকতায় এই পৃথিবী এবং ন্যায়ে জাতিগণের বিচার করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর সাক্ষাতেই করুক, কেননা তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন; তিনি ধর্ম্মশীলতায় জগতের বিচার করিবেন, ও ন্যায়ে জাতিগণের বিচার করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর সাক্ষাতেই করুক, কেননা তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন; তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন, ও ন্যায়ে জাতিগণের বিচার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সামনেই তারা তা করুক, কারণ তিনি জগতের বিচার করতে আসছেন। তিনি ন্যায়ভাবে পৃথিবীর বিচার করবেন, আর জাতিদের বিচার করবেন সৎ ভাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সামনেই তারা তা করুক, কারণ তিনি দুনিয়ার বিচার করতে আসছেন। তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন, আর জাতিদের বিচার করবেন সৎ ভাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর বিচার করতে তিনি আসছেন, ন্যায় ও সত্যে তিনি এ জগতের সকল জাতির উপরে রাজত্ব করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সামনে গান গাও কেননা তিনি বিশ্বকে শাসন করতে আসছেন| তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে এই বিশ্বকে শাসন করবেন| তিনি সততার সঙ্গে লোকদের শাসন করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু পৃথিবীর বিচার করতে আসছেন; তিনি ধার্ম্মিকতায় পৃথিবীকে ও জাতিদের সুবিচারে বিচার করবেন।