Psalms 99:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ রাজত্ব করেন, জাতিরা কাঁপছে; তিনি কারুবীদ্বয়ে আসীন, দুনিয়া টলছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু রাজত্ব করেন, জাতিরা কম্পিত হোক; করূবের মাঝে তিনি সিংহাসনে অধিষ্ঠিত, পৃথিবী কেঁপে উঠুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু রাজত্ব করেন, জাতিগণ কাঁপিতেছে; তিনি করূবদ্বয়ে আসীন, পৃথিবী টলিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু রাজত্ব করেন, জাতিগণ কাঁপিতেছে; তিনি করূবদ্বয়ে আসীন, পৃথিবী টলিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই রাজা; সমস্ত জাতি কেঁপে উঠুক। তিনি করূবদের উপরে সিংহাসনে বসে আছেন; পৃথিবী টলমল করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদই বাদশাহ্; সমস্ত জাতি কেঁপে উঠুক। তিনি কারুবীদের উপরে সিংহাসনে বসে আছেন; দুনিয়া টলমল করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুপ্রতিষ্ঠিত হয়েছে প্রভু পরমেশ্বরের রাজত্ব, কম্পিত হোক মানব সমাজ ভয়ে ও ভক্তিতে। করূবদ্বয়ের উপরে স্থাপিত আসনে সমাসীন তিনি, পৃথিবী হোক প্রকম্পিতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুই রাজা| তাই জাতিগুলোকে ভয়ে কাঁপতে দাও| করূব দূতদের ওপরে ঈশ্বর একজন রাজার মত বসেন| তাই পৃথিবীকে ভয়ে কেঁপে উঠতে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু রাজত্ব করেন, জাতিরা কাঁপছে; তিনি করূবদের ওপরে সিংহাসনে বসে আছেন, পৃথিবী টলছে।