Psalms 99:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ শক্তিধর, তিনি বিচার ভালবাসেন; তুমি ন্যায়বিধি অটল করেছ, তুমি ইয়াকুবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা শক্তিশালী, তিনি ন্যায় ভালোবাসেন— তুমি ন্যায় প্রতিষ্ঠা করেছ; তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্মিকতা প্রতিষ্ঠা করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজার বলও বিচার ভালবাসে; তুমি ন্যায়বিধি অটল করিয়া থাক, তুমি যাকোবের মধ্যে বিচার ও ধার্ম্মিকতা সাধন করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজার বলও বিচার ভালবাসেন; তুমি ন্যায়বিধি অটল করিয়া থাক, তুমি যাকোবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে রাজা ন্যায়বিচার ভালবাসেন তাঁর শক্তিকে তুমিই অটল করেছ, যাতে তিনি সৎ ভাবে বিচার করতে পারেন। তুমিই যাকোবের বংশের মধ্যে ন্যায়বিচার ও সততা বহাল করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে বাদশাহ্‌ ন্যায়বিচার ভালবাসেন তাঁর শক্তিকে তুমিই অটল করেছ, যাতে তিনি সৎ ভাবে বিচার করতে পারেন। তুমিই ইয়াকুবের বংশের মধ্যে ন্যায়বিচার ও সততা বহাল করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে রাজন! তুমি সর্বশক্তিমান, ন্যায়নিষ্ঠ তুমি, তুমিই প্রতিষ্ঠিত করেছ ন্যায়নীতি, যাকোবকুলে তুমিই প্রবর্তন করেছ ন্যায়বিচার ও ধর্মশীলতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শক্তিশালী রাজা ন্যায় বিচার পছন্দ করে| ঈশ্বর, আপনিই ধার্ম্মিকতা সৃষ্টি করেছেন| আপনিই যাকোবকে ধার্ম্মিকতা এবং ন্যায়নীতি দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বলবান রাজা ন্যায় ভালবাসেন; তুমি সুবিচার প্রতিষ্ঠা করেছ, তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্ম্মিকতা তৈরী করেছ।