Psalms 99:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর ইমামদের মধ্যবর্তী মূসা ও হারুন, যাঁরা তাঁর নামে ডাকেন, তাঁদের মধ্যবর্তী শামুয়েল; তাঁরা মাবুদকে ডাকতেন এবং তিনি উত্তর দিতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ও হারোণ তাঁর যাজকদের মধ্যে ছিলেন, শমূয়েল তাঁদের মধ্যে একজন ছিলেন যাঁরা সদাপ্রভুর নামে ডাকতেন তাঁরা সদাপ্রভুর কাছে সাহায্যের প্রার্থনা করতেন, এবং তিনি তাঁদের উত্তর দিতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার যাজকদের মধ্যবর্ত্তী মোশি ও হারোণ, যাঁহারা তাঁহার নামে ডাকেন, তাঁহাদের মধ্যবর্ত্তী শমূয়েল; তাঁহারা সদাপ্রভুকে ডাকিতেন, এবং তিনি উত্তর দিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার যাজকদের মধ্যবর্তী মোশি ও হারোণ, যাঁহারা তাঁহার নামে ডাকেন, তাঁহাদের মধ্যবর্তী শমূয়েল; তাঁহারা সদাপ্রভুকে ডাকিতেন, এবং তিনি উত্তর দিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর পুরোহিতদের মধ্যে ছিলেন মোশি ও হারোণ; যাঁরা তাঁর কাছে প্রার্থনা করতেন তাঁদের মধ্যে ছিলেন শমূয়েল। মোশি, হারোণ ও শমূয়েল সদাপ্রভুকে ডাকতেন আর তিনি তাঁদের উত্তর দিতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর ইমামদের মধ্যে ছিলেন মূসা ও হারুন; যাঁরা তাঁর কাছে মুনাজাত করতেন তাঁদের মধ্যে ছিলেন শামুয়েল। মূসা, হারুন ও শামুয়েল মাবুদকে ডাকতেন আর তিনি তাঁদের জবাব দিতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পুরোহিতকুলে ছিলেন মোশি ও হারোণ, তাঁর ভক্তবৃন্দের অন্যতম ছিলেন শমুয়েল, তাঁরা প্রভুকে ডাকতেন, তিনি সাড়া দিতেন তাঁদের ডাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি ও হারোণ তাঁর বহু যাজকদের মধ্যে দু’জন এবং শমূয়েলও তাঁর নাম উচ্চারণকারীদের একজন| ওরা প্রভুর কাছে প্রার্থনা করেছিলো এবং প্রভু ওদের উত্তর দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার যাজকদের মধ্যে মোশি ও হারোণ এবং যারা তার নামে ডাকেন, তাদের মধ্যে শমূয়েল; তারা সদাপ্রভুুকে ডাকতেন এবং তিনি উত্তর দিতেন।