Psalms 99:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি মেঘস্তম্ভে থেকে তাঁদের কাছে কথা বলতেন; তাঁরা তাঁর সমস্ত নির্দেশ ও তাঁর দেওয়া বিধি পালন করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি মেঘস্তম্ভের আড়াল থেকে তাঁদের উদ্দেশে কথা বলতেন, তিনি যে বিধিবিধান এবং আদেশ তাঁদের দিয়েছিলেন সেসব তাঁরা মেনে চলতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি মেঘস্তম্ভে থাকিয়া তাঁহাদিগের কাছে কথা কহিতেন; তাঁহারা তাঁহার সাক্ষ্য সকল ও তাঁহার প্রদত্ত বিধি পালন করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মেঘস্তম্ভে থাকিয়া তাঁহাদের কাছে কথা কহিতেন; তাঁহারা তাঁহার সাক্ষ্য সকল ও তাঁহার প্রদত্ত বিধি পালন করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি মেঘের থামের মধ্য থেকে তাঁদের কাছে কথা বলতেন; তাঁরা তাঁর বাক্য ও তাঁর দেওয়া আদেশ পালন করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মেঘের থামের মধ্য থেকে তাঁদের কাছে কথা বলতেন; তাঁরা তাঁর কালাম ও তাঁর দেওয়া হুকুম পালন করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেঘস্তম্ভের মধ্য থেকে তিনি কথা বলতেন তাঁদের সঙ্গে, তাঁরা মেনে চলতেন তাঁর বিধান ও প্রদত্ত অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দীর্ঘ মেঘের ভেতর থেকে ঈশ্বর কথা বলেছেন| ওরাও তাঁর আজ্ঞাগুলো পালন করেছিল| ঈশ্বর ওদের বিধি প্রদান করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মেঘের থামের থেকে তাদের কাছে কথা বলতেন; তারা তার গুরুত্বপূর্ণ আদেশ ও নিয়মগুলি পালন করতেন যা তিনি তাদের দিয়েছিলেন।