Psalms 99:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমাদের আল্লাহ্ মাবুদের উচ্চপ্রশংসা কর, তাঁর পবিত্র পর্বতের অভিমুখে সেজ্দা কর; কেননা আমাদের আল্লাহ্ মাবুদ পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের ঈশ্বর সদাপ্রভুকে মহিমান্বিত করো এবং তাঁর পবিত্র পর্বতে আরাধনা করো, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু, পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা কর, তাঁহার পবিত্র পর্ব্বতের অভিমুখে প্রণিপাত কর; কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা কর, তাঁহার পবিত্র পর্বতের অভিমুখে প্রণিপাত কর; কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব কর; তাঁর পবিত্র পাহাড়ের সামনে তাঁকে শ্রদ্ধা জানাও, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমাদের মাবুদ আল্লাহ্র প্রশংসা কর; তাঁর পবিত্র পাহাড়ের সামনে তাঁর এবাদত কর, কারণ আমাদের মাবুদ আল্লাহ্ পবিত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রশংসা কর, তাঁর পবিত্র পর্বতের উদ্দেশে কর প্রণিপাত, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর পুণ্যময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর| তাঁর পবিত্র পর্বতের দিকে মাথা নত কর এবং তাঁর উপাসনা কর| প্রভু আমাদের ঈশ্বর, সত্যিই পবিত্র!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের ঈশ্বর সদাপ্রভুুর প্রশংসা কর এবং তার পবিত্র পর্বতের সামনে আরাধনা কর; কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুু পবিত্র।