Revelation 1:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি প্রভুর দিনে রূহ্‌বিষ্ট হলাম এবং আমার পিছনে তূরী-ধ্বনির মত একটি মহারব শুনলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভুর দিনে আমি পবিত্র আত্মায় আবিষ্ট ছিলাম, আর তখন আমার পিছনে তূরীধ্বনির মতো এক উচ্চ কণ্ঠস্বর শুনতে পেলাম;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম, এবং আমার পশ্চাৎ তূরীধ্বনিবৎ এক মহারব শুনিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হলাম; আর পেছন থেকে এক উচ্চস্বর শুনতে পেলাম৷ মনে হল তূরীধ্বনি হচ্ছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি প্রভুর দিনে আত্মার বশে ছিলাম l আমার পিছনে তূরীর শব্দের মত এক উচ্চস্বর শুনলাম ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম, এবং আমার পশ্চাৎ তূরীধ্বনিবৎ এক মহারব শুনিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভুর দিন এক রবিবারে আমি বিশেষভাবে পবিত্র আত্মার বশে ছিলাম। এমন সময়ে আমার পিছনে তূরীর শব্দের মত একজনের জোর গলার আওয়াজ শুনলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রভুর দিনে আমি বিশেষভাবে পাক-রূহের বশে ছিলাম। এমন সময়ে আমার পিছনে শিংগার আওয়াজের মত একজনের জোর গলার আওয়াজ শুনলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি পবিত্র আত্মার আবেশে প্রভুর দিএনে ছিলাম। তখন আমার পিছনে তূর্যনির্ঘোষের মত তীব্র এক কণ্ঠস্বর শুনতে পেলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হলাম; আর পেছন থেকে এক উচ্চস্বর শুনতে পেলাম৷ মনে হল তূরীধ্বনি হচ্ছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি প্রভুর দিনের আত্মার বশে ছিলাম। আমার পিছনে তূরীর শব্দের মত এক উচ্চস্বর শুনলাম।