Revelation 1:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ বললেন, তুমি যা দেখছ, তা একটি কিতাবে লেখ এবং ইফিষ, স্মুর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দি, ফিলাদিল্‌ফিয়া ও লায়দিকেয়া— এই সাতটি মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা ঘোষণা করল: “তুমি যা কিছু দেখছ তা একটি পুঁথিতে লিপিবদ্ধ করো এবং ইফিষ, স্মূর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দি, ফিলাদেলফিয়া ও লায়োদেকিয়া, এই সাতটি মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ কহিলেন, তুমি যাহা দেখিতেছ, তাহা পত্রিকায় লিখ, এবং ইফিষ, স্মুর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দ্দি, ফিলাদিল্‌ফিয়া ও লায়দিকেয়া, এই সপ্ত মণ্ডলীর নিকটে পাঠাইয়া দেও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঘোষিত হল, ‘তুমি যা দেখছ তা একটি পুস্তকে লেখ, আর ইফিষ, স্মুর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দ্দি, ফিলাদিলফিয়া ও লায়দিকেয়া এই সাতটি মণ্ডলীর কাছে তা পাঠিয়ে দাও৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেউ বললেন, তুমি যা দেখছো, তা একটা বইতে লেখ এবং ইফিসিও, স্মুর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দ্দি, ফিলাদেলফিয়া ও লায়দিকেয়া, এই সাতটি মন্ডলীর কাছে পাঠিয়ে দাও l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ কহিলেন, তুমি যাহা দেখিতেছ, তাহা পুস্তকে লিখ, এবং ইফিষ, স্মুর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দি, ফিলাদিল্‌ফিয়া ও লায়দিকেয়া- এই সপ্ত মণ্ডলীর নিকটে পাঠাইয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বললেন, “যা দেখবে তা একটা বইয়ে লেখ, আর তা ইফিষ, স্মুর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দ্দি, ফিলাদিল্‌ফিয়া ও লায়দিকেয়া-এই সাতটা শহরের সাতটা মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বললেন, “যা দেখবে তা একটা কিতাবে লেখ, আর তা ইফিষ, ইজমির, পর্গাম, থুয়াতীরা, সার্দ্দি, ফিলাদেলফিয়া ও লায়দিকেয়া- এই সাতটা শহরের সাতটা জামাতের কাছে পাঠিয়ে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঘোষিত হল এই বাণী, ‘তুমি যা কিছু দেখছ সবই একটি গ্রন্থে লেখ এবং ইফিসাস্, স্মার্ণা, পর্গামাস্, থুয়াতিরা, সার্দিস, ফিলাডেলফিয়া ও লায়োদেকিয়া —এই সপ্ত মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘোষিত হল, “তুমি যা দেখছ তা একটি পুস্তকে লেখ, আর ইফিষ, স্মুর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দ্দি, ফিলাদিলফিয়া ও লায়দিকেয়া এই সাতটি মণ্ডলীর কাছে তা পাঠিয়ে দাও৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ বললেন, তুমি যা দেখছো, তা একটা বইতে লেখ এবং ইফিষীয়, স্মুর্ণা, পর্গাম, থুয়াতীরা, সার্দ্দি, ফিলাদিলফিয়া ও লায়দিকেয়া, এই সাতটি শহরের সাতটি মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।