Revelation 1:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ও সেসব প্রদীপ-আসনের মধ্যে ইবনুল-ইন্সানের মত এক ব্যক্তি, পা পর্যন্ত পোশাকে ঢাকা এবং “বক্ষঃস্থলে সোনার পটি বাঁধা ছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও দীপাধারগুলির মধ্যে “মনুষ্যপুত্রের মতো এক ব্যক্তি”; তাঁর দু-পা লম্বা আলখাল্লায় আবৃত ও তাঁর বুকে জড়ানো সোনার এক বন্ধনী ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সপ্ত সুবর্ণ দীপবৃক্ষ, ও সেই সকল দীপবৃক্ষের মধ্যে “মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি”; তিনি পাদপর্য্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন, এবং “বক্ষঃস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধকটি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই দীপাধারগুলির মাঝখানে দাঁড়িয়ে, ‘মানবপুত্রের মতন একজন৷’ পরণে তাঁর লম্বা পোশাক, আর বুকে জড়ানো সোনালী কটিবন্ধ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সাতটি সোনার বাতিস্তম্ভ আছে ও সেই সব দীপাধারের মাঝখানে “মনুষ্যপুত্রের মতো একজন লোক দাঁড়িয়ে আছেন, তাঁর পরনে পা পর্য্যন্ত লম্বা পোষাক ছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সপ্ত সুবর্ণ দীপবৃক্ষ, ও সেই সকল দীপবৃক্ষের মধ্যে “মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি”; তিনি পাদ পর্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই বাতিদানগুলোর মাঝখানে মনুষ্যপুত্রের মত কেউ একজন ছিলেন। তাঁর পরনে পা পর্যন্ত লম্বা পোশাক ছিল এবং তাঁর বুকে সোনার পটি বাঁধা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই বাতিদানগুলোর মাঝখানে ইব্ন্তেআদমের মত কেউ একজন ছিলেন। তাঁর পরনে পা পর্যন্ত লম্বা পোশাক ছিল এবং তাঁর বুকে সোনার পটি বাঁধা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সাতটি দীপাধারের মাঝখানে দেখলাম মানবপুত্রের মত এক পুরুষকে। তাঁর পরণে আপাদ লম্বিত বেশ স্বর্ণপট্টে বেষ্টিত তাঁর বক্ষ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দীপাধারগুলির মাঝখানে দাঁড়িয়ে, “মানবপুত্রের মতন একজন৷” পরণে তাঁর লম্বা পোশাক, আর বুকে জড়ানো সোনালী কটিবন্ধ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাতটি সোনার বাতিস্তম্ভ আছে ও সেই সব দীপাধারের মাঝখানে মনুষ্যপুত্রের মতো একজন লোক দাঁড়িয়ে আছেন, তাঁর পরনে পা পর্যন্ত লম্বা পোষাক ছিল, এবং তাঁর বুকে সোনার বেল্ট বাঁধা ছিল।