Revelation 1:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর মাথা ও চুল সাদা রংয়ের ভেড়ার লোমের মত, হিমের মত সাদা রংয়ের এবং তাঁর চোখ আগুনের শিখার মত,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর মাথা ও চুল ছিল শুকনো পশমের মতো, এমনকি, তুষারের মতো ধবধবে সাদা এবং তাঁর চোখদুটি ছিল জ্বলন্ত আগুনের শিখার মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার মস্তক ও কেশ শুক্লবর্ণ মেষলোমের ন্যায়, হিমের ন্যায় শুক্লবর্ণ, এবং তাঁহার চক্ষু অগ্নিশিখার তুল্য,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর মাথা ও চুল ছিল পশমের মত - য়ে পশম তুষারের মত শুভ্র; তাঁর চোখ ছিল আগুনের শিখার মতো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তাঁর বুকে সোনার পট্টি বাঁধা ছিল l তাঁর মাথার চুল মেসের লোমের মত ও বরফের মতো সাদা ছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং “বক্ষঃস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধকটি; তাঁহার মস্তক ও কেশ শুক্লবর্ণ মেষলোমের ন্যায়, হিমের ন্যায় শুক্লবর্ণ, এবং তাঁহার চক্ষু অগ্নিশিখার তুল্য,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর মাথার চুল ভেড়ার লোমের ও বরফের মত সাদা ছিল এবং তাঁর চোখ আগুনের শিখার মত ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর মাথার চুল ভেড়ার লোমের ও বরফের মত সাদা ছিল এবং তাঁর চোখ আগুনের শিখার মত ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মস্তক ও কেশ শ্বেত পশম ও তুষারের মত শুভ্র, নয়ন যেন বহ্ণিশিখা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর মাথা ও চুল ছিল পশমের মত — যে পশম তুষারের মত শুভ্র; তাঁর চোখ ছিল আগুনের শিখার মতো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর মাথার চুল মেষের লোমের মত ও বরফের মতো সাদা ছিল,