Revelation 1:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁর পা আগুনে পোড়ানো পরিষ্কার করা উজ্জ্বল ব্রোঞ্জের মত এবং তাঁর গলার আওয়াজ পানির স্রোতের শব্দের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর দু-পা ছিল চুল্লিতে পরিষ্কৃত পিতলের মতো ঝকঝকে ও তাঁর কণ্ঠস্বর ছিল প্রবহমান মহা জলস্রোতের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপিত্তলের তুল্য, এবং তাঁহার রব বহুজলের রবের তুল্য”;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর পা য়েন আগুনে পোড়ানো উজ্জ্বল পিতল, বন্যার জল কল্লোলের মতো তাঁর কন্ঠস্বর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তাঁর চোখ আগুনের শিখার মতো ছিল l তাঁর পা ছিল আগুনে পুড়িয়ে পরিষ্কার করা, পালিশ করা পিতলের মতো এবং তাঁর গলার স্বর ছিল জোরে বয়ে যাওয়া স্রোতের আওয়াজের মতোl”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপিত্তলের তুল্য, এবং তাঁহার রব বহুজলের রবের তুল্য”;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর পা ছিল আগুনে পুড়িয়ে পরিষ্কার করা খুব চক্চকে পিতলের মত, আর তাঁর গলার স্বর ছিল জোরে বয়ে যাওয়া স্রোতের শব্দের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর পা ছিল আগুনে পুড়িয়ে পরিষ্কার করা খুব চক্চকে পিতলের মত, আর তাঁর গলার আওয়াজ ছিল জোরে বয়ে যাওয়া স্রোতের আওয়াজের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর চরণদুটি অগ্নিশোধিত পিতলের মত উজ্জ্বল এবং কণ্ঠস্বর যেন জলপ্রপাতের গম্ভীর গর্জন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর পা যেন আগুনে পোড়ানো উজ্জ্বল পিতল, বন্যার জল কল্লোলের মতো তাঁর কন্ঠস্বর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাঁর চোখ আগুনের শিখার মতো ছিল। তাঁর পা ছিল আগুনে পুড়িয়ে পরিষ্কার করা, পালিশ করা পিতলের মতো এবং তাঁর গলার স্বর ছিল জোরে বয়ে যাওয়া স্রোতের আওয়াজের মতো।