Revelation 1:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধন্য, যে এই ভবিষ্যদ্বাণীর কালামগুলো পাঠ করে ও যারা শোনে এবং এতে লেখা হুকুমগুলো পালন করে; কেননা কাল সন্নিকট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য সেই ব্যক্তি, যে এই ভাববাণীর বাক্যগুলি পাঠ করে এবং ধন্য তারাও, যারা তা শোনে ও তার মধ্যে যা লেখা আছে, সেগুলি পালন করে, কারণ সময় আসন্ন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য, যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে, ও যাহারা শ্রবণ করে, এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে; কেননা কাল সন্নিকট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ধন্য সেইজন, য়ে এই বার্তার বাক্যগুলি পাঠ করে এবং যাঁরা তা শোনে ও তাতে লিখিত নির্দেশগুলি পালন করে তারাও ধন্য, কারণ সময় সন্নিকট৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে এই ভাববাণীর বাক্য সব পড়ে সে ধন্য এবং যারা তা শোনে এবং পালন করে তারাও ধন্য; কারণ সময় কাছে এসে গেছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সে, যে এই ভাববাণীর বাক্য সকল উচ্চৈঃস্বরে পাঠ করে, ও ধন্য তাহারা, যাহারা শ্রবণ করে, এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে; কেননা কাল সন্নিকট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের বাক্য যা এখানে লেখা হয়েছে, যে তা পড়ে সে ধন্য এবং যারা তা শোনে ও পালন করে তারাও ধন্য, কারণ সময় কাছে এসে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র কালাম যা এখানে লেখা হয়েছে, যে তা তেলাওয়াত করে সে ধন্য এবং যারা তা শোনে ও পালন করে তারাও ধন্য, কারণ সময় কাছে এসে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাবীকালের এই দিব্যদর্শনের বিবরণ যে পাঠ করে সে ধন্য এবং এতে লিখিত নির্দেশগুলি শুনে যারা পালন করে, তারা ধন্য। কারণ সমাগত সেই কাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধন্য সেইজন, যে এই বার্তার বাক্যগুলি পাঠ করে এবং যাঁরা তা শোনে ও তাতে লিখিত নির্দেশগুলি পালন করে তারাও ধন্য, কারণ সময় সন্নিকট৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে এই ভাববাণীর বাক্য সব পড়ে সে ধন্য এবং যারা তা শোনে এবং পালন করে তারাও ধন্য; কারণ দিন কাছে এসে গেছে।