Revelation 1:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি “বিশ্বস্ত সাক্ষী,” মৃতদের মধ্যে “প্রথমজাত” ও “দুনিয়ার বাদশাহ্দের শাসনকর্তা,” সেই ঈসা মসীহ্ থেকে, রহমত ও শান্তি তোমাদের প্রতি বর্ষিত হোক। যিনি আমাদের মহব্বত করেন ও নিজের রক্তে আমাদের গুনাহ্ থেকে আমাদের মুক্ত করেছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেই যীশু খ্রীষ্ট থেকে যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতলোক থেকে প্রথমজাত ও পৃথিবীর রাজাদের শাসক। যিনি আমাদের প্রেম করেন এবং যিনি তাঁর রক্তে আমাদের পাপসমূহ থেকে আমাদের মুক্ত করেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যিনি ‘‘বিশ্বস্ত সাক্ষী,” মৃতগণের মধ্যে ‘‘প্রথমজাত” ও ‘‘পৃথিবীর রাজাদের কর্ত্তা,” সেই যীশু খ্রীষ্ট হইতে, অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্ত্তুক। যিনি অামাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে অামাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ও যীশু খ্রীষ্টের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের মধ্যে নেমে আসুক৷ বিশ্বস্ত সাক্ষী যীশু, যিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতদের মধ্যে প্রথম এবং এই পৃথিবীর রাজাদের শাসনকর্তা, তিনি আমাদের ভালবাসেন এবং নিজের রক্ত দিয়ে আমাদের পাপ থেকে মুক্ত করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং যীশুই, বিশ্বস্ত সাক্ষী, মৃত্যু থেকে তিনিই প্রথমে জীবিত হয়ে উঠেছিলেন, তিনিই পৃথিবীর রাজাদের শাষণকর্তা l তিনি আমাদের ভালোবাসেন এবং নিজের রক্ত দিয়ে পাপ থেকে আমাদের মুক্ত করেছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃতগণের মধ্যে “পপথমজাত” ও “পৃথিবীর রাজাদের কর্তা,” সেই যীশু খ্রীষ্ট হইতে, অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং ‘বিশ্বস্ত সাক্ষী, ‘মৃতলোক থেকে প্রথমজাত’ ও ‘পৃথিবীর রাজাধিরাজ’ যীশুখ্রীষ্টের কাছ থেকে,অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক।যিনি আমাদের ভালবাসেন এবং নিজের রক্ত সিঞ্চন করে আমাদের পাপমুক্ত করেছেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ও যীশু খ্রীষ্টের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের মধ্যে নেমে আসুক৷ বিশ্বস্ত সাক্ষী যীশু, যিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতদের মধ্যে প্রথম এবং এই পৃথিবীর রাজাদের শাসনকর্তা, তিনি আমাদের ভালবাসেন এবং নিজের রক্ত দিয়ে আমাদের পাপ থেকে মুক্ত করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যীশু খ্রীষ্ট, যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃত্যু থেকে তিনিই প্রথমে জীবিত হয়ে উঠেছিলেন এবং তিনি পৃথিবীর রাজাদের তত্ত্বাবধায়ক। তিনি আমাদের ভালবাসেন এবং নিজের রক্ত দিয়ে পাপ থেকে আমাদের মুক্ত করেছেন।