Revelation 1:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আমাদের দিয়ে একটি রাজ্য গড়ে তুলেছেন ও তাঁর আল্লাহ্ ও পিতার সেবার জন্য ইমাম করেছেন, তাঁর মহিমা ও পরাক্রম যুগপর্যায়ের যুগে যুগে হোক। আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাঁর ঈশ্বর ও পিতার সেবা করার জন্য আমাদের এক রাজ্যস্বরূপ ও যাজকসমাজ করেছেন—তাঁরই মহিমা ও পরাক্রম যুগে যুগে চিরকাল হোক! আমেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং অামাদিগকে রাজ্যস্বরূপ ও অাপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন, তাঁহার মহিমা ও পরাক্রম যুগপর্য্যায়ের যুগে যুগে হউক। আমেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু আমাদের নিয়ে এক রাজ্য গড়েছেন এবং তাঁর পিতা ঈশ্বরের সেবার জন্য আমাদের যাজক করেছেন৷ যীশুর মহিমা ও পরাক্রম যুগে যুগে স্থাযী হোক্৷ আমেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি আমাদের নিয়ে একটা রাজ্য গড়ে তুলেছেন এবং তাঁর পিতা ও ঈশ্বরের সেবার জন্য যাজক করেছেন, চিরকাল ধরে তাঁর মহিমা ও আধিপত্য হোক l আমেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আমাদিগকে রাজ্যস্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন, তাঁহার মহিমা ও পরাক্রম যুগপর্যায়ের যুগে যুগে হউক। আমেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাদের নিয়ে একটা রাজ্য গড়ে তুলেছেন এবং তাঁর পিতা ও ঈশ্বরের সেবার জন্য পুরোহিত করেছেন। চিরকাল ধরে যীশু খ্রীষ্টের গৌরব হোক এবং চিরকাল ধরে তাঁর শক্তি থাকুক। আমেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাদের নিয়ে একটা রাজ্য গড়ে তুলেছেন এবং তাঁর পিতা ও আল্লাহ্র এবাদত-কাজের জন্য ইমাম করেছেন। চিরকাল ধরে ঈসা মসীহের গৌরব হোক এবং চিরকাল ধরে তাঁর শক্তি থাকুক। আমিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ও আমাদের সকলকে এক রাজ্যের অন্তর্ভুক্ত করে তাঁর ঈশ্বর ও পিতার পুরোহিত রৃপে নিযুক্ত করেছেন, গৌরব ও মহিমা যুগে যুগে তাঁরই হোক - আমেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু আমাদের নিয়ে এক রাজ্য গড়েছেন এবং তাঁর পিতা ঈশ্বরের সেবার জন্য আমাদের যাজক করেছেন৷ যীশুর মহিমা ও পরাক্রম যুগে যুগে স্থায়ী হোক্্৷ আমেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাদের নিয়ে একটা রাজ্য গড়ে তুলেছেন এবং তাঁর পিতা ও ঈশ্বরের সেবার জন্য যাজক করেছেন, চিরকাল ধরে তাঁর মহিমা ও আধিপত্য হোক। আমেন।