Revelation 1:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ইউহোন্না, তোমাদের ভাই এবং তোমাদের সঙ্গে ঈসাতে একই দুঃখভোগ, রাজ্য ও ধৈর্যের সহভাগী। আমি আল্লাহ্‌র কালাম ও ঈসার সাক্ষ্যের জন্য পাট্‌ম নামক দ্বীপে উপস্থিত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যোহন, তোমাদের ভাই; কষ্টভোগ, ঈশ্বরের রাজ্য ও ধৈর্যশীল সহিষ্ণুতা—যীশুতে যা কিছু আমাদের সেসব কিছুতে তোমাদের সহভাগী। আমি ঈশ্বরের বাক্য প্রচার ও যীশুর হয়ে সাক্ষ্য দেওয়ার অপরাধে পাটম দ্বীপে নির্বাসিত ছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যোহন, তোমাদের ভ্রাতা, এবং যীশু সম্বন্ধীয় ক্লেশভোগে রাজ্যে ও ধৈর্য্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য প্রযুক্ত পাট্‌ম নামক দ্বীপে উপস্থিত হইলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি য়োহন, খ্রীষ্টেতে তোমাদের ভাই৷ আমরা একসাথে যীশুতে রয়েছি: আমরা কষ্ট, রাজ্য, ও ধৈর্য্য সহ্য করায় সহভাগী৷ আমি পাটম্ দ্বীপে ছিলাম কারণ আমি ঈশ্বরের বাক্য এবং যীশুর প্রকাশিত সত্য প্রচার করেছিলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি, তোমাদের ভাই যোহন এবং যীশুর সাথে যুক্ত হয়ে আমি তোমাদের সাথে একই কষ্ট, একই রাজ্য এবং একই ধৈর্য্যের ভাগী হয়ে-ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য প্রচার করেছিলাম বলে আমাকে পাটম দ্বীপে নিয়ে রাখা হয়েছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যোহন, তোমাদের ভ্রাতা, এবং যীশু সম্বন্ধীয় ক্লেশভোগে রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য প্রযুক্ত পাট্‌ম নামক দ্বীপে উপস্থিত হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের ভাই যোহন; যীশুর সংগে যুক্ত হয়ে আমি তোমাদের সংগে একই কষ্ট, একই রাজ্য এবং একই ধৈর্যের ভাগী হয়েছি। ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য প্রচার করেছিলাম বলে আমাকে পাট্‌ম দ্বীপে নিয়ে রাখা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের ভাই ইউহোন্না; ঈসার সংগে যুক্ত হয়ে আমি তোমাদের সংগে একই কষ্ট, একই রাজ্য এবং একই ধৈর্যের ভাগী হয়েছি। আল্লাহ্‌র কালাম ও ঈসার সাক্ষ্য প্রচার করেছিলাম বলে আমাকে পাট্‌ম দ্বীপে নিয়ে রাখা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যোহন, তোমাদের ভ্রাতা, তোমাদের সঙ্গে যীশুতে সংযুক্ত এবং একই যন্ত্রণা, একই রাজ্যাধিকার এবং সহিষ্ণুতার শরিক। আমি ঈশ্বরের বাণী প্রচার এবং যীশুর পক্ষে সাক্ষ্য দেওয়ার অপরাধে পাটমস্ দ্বীপে নির্বাসিত ছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যোহন, খ্রীষ্টেতে তোমাদের ভাই৷ আমরা একসাথে যীশুতে রয়েছি৷ আমরা কষ্ট, রাজ্য, ও ধৈর্য্য্য্য সহ্য করায় সহভাগী৷ আমি পাটম্ দ্বীপে ছিলাম কারণ আমি ঈশ্বরের বাক্য এবং যীশুর প্রকাশিত সত্য প্রচার করেছিলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, তোমাদের ভাই যোহন এবং যীশুর সাথে যুক্ত হয়ে আমি তোমাদের সাথে একই কষ্ট, একই রাজ্য এবং একই ধৈর্য্যের সহভাগী হয়ে ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য প্রচার করেছিলাম বলে আমাকে পাটম দ্বীপে নিয়ে রাখা হয়েছিল।