Revelation 10:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি আর এক শক্তিমান ফেরেশতাকে বেহেশত থেকে নেমে আসতে দেখলাম। তাঁর পোশাক ছিল মেঘ, তাঁর মাথার উপরে মেঘধনুক, তাঁর মুখ সূর্যের মত, তাঁর পা আগুনের স্তম্ভের মত,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর আমি অন্য একজন শক্তিশালী দূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তাঁর পরনে ছিল মেঘের পোশাক ও তাঁর মাথায় ছিল এক মেঘধনু। তাঁর মুখমণ্ডল ছিল সূর্যের মতো ও তাঁর পা-দুটি ছিল আগুনের স্তম্ভের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি আর এক শক্তিমান্ দূতকে স্বর্গ হইতে নামিয়া আসিতে দেখিলাম। তাঁহার পরিচ্ছদ মেঘ, তাঁহার মস্তকের উপরে মেঘধনুক, তাঁহার মুখ সূর্য্যতুল্য, তাঁহার চরণ অগ্নিস্তম্ভতুল্য,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আমি একজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম৷ তিনি একখণ্ড মেঘকে পোশাকের মতো করে পরেছিলেন, আর তাঁর মাথার চারদিকে মেঘধনুক ছিল৷ তাঁর মুখ সূর্যের মতো, আর পা আগুনের থামের মতো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপরে আমি আর একজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলামl তাঁর পোষাক ছিল মেঘ এবং তাঁর মাথার উপরে ছিল মেঘধনুক l তাঁর মুখ সূর্যের মত এবং তাঁর পা ছিল আগুনের থামের মত l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি আর এক শক্তিমান দূতকে স্বর্গ হইতে নামিয়া আসিতে দেখিলাম। তাঁহার পরিচ্ছদ মেঘ, তাঁহার মস্তকের উপরে মেঘধনুক, তাঁহার মুখ সূর্যতুল্য, তাঁহার চরণ অগ্নিস্তম্ভতুল্য,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরে আমি আর একজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তাঁর পোশাক ছিল মেঘ, আর তাঁর মাথার উপরে ছিল মেঘধনুক। তাঁর মুখ সূর্যের মত আর তাঁর পা ছিল আগুনের থামের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরে আমি আর একজন শক্তিশালী ফেরেশতাকে বেহেশত থেকে নেমে আসতে দেখলাম। তাঁর পোশাক ছিল মেঘ, আর তাঁর মাথার উপরে ছিল রংধনু। তাঁর মুখ সূর্যের মত আর তাঁর পা ছিল আগুনের থামের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি একজন পরাক্রান্ত দূতকে স্বর্গ থেকে অবতরণ করতে দেখলাম। তিনি মেঘে বেষ্টিত, তাঁর মাথার উপরে ছিল মেঘধনু, তাঁর মুখ সূর্যের মত এবং চরণ অগ্নিস্তম্ভের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমি একজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম৷ তিনি একখণ্ড মেঘকে পোশাকের মতো করে পরেছিলেন, আর তাঁর মাথার চারদিকে মেঘধনুক ছিল৷ তাঁর মুখ সূর্যের মতো, আর পা আগুনের থামের মতো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে আমি আর একজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তাঁর পোষাক ছিল মেঘ এবং তাঁর মাথার উপরে ছিল মেঘধনুক। তাঁর মুখ সূর্য্যের মত এবং তাঁর পা ছিল আগুনের থামের মত।