Revelation 10:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা আমাকে বললেন, অনেক লোকবৃন্দ, জাতি, ভাষা ও বাদশাহ্‌র বিষয়ে তোমাকে আবার ভবিষ্যদ্বাণী বলতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমাকে বলা হল, “তোমাকে আবার বহু জাতি, দেশ, ভাষাভাষী ও রাজাদের সম্পর্কে ভাববাণী বলতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা আমাকে কহিলেন, অনেক প্রজাবৃন্দের ও জাতির ও ভাষার ও রাজার বিষয়ে তোমাকে আবার ভাববাণী বলিতে হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি আমাকে বললেন, ‘অনেক লোক, জাতি, ভাষা এবং রাজাদের সম্বন্ধে তোমাকে আবার ভাববাণী করতে হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর আমাকে এই কথা বললেন, “তোমাকে আবার অনেক দেশ, জাতি, ভাষা ও রাজার বিষয়ে ভবিষ্যতের কথা বলতে হবেl”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা আমাকে কহিলেন, অনেক প্রজাবৃন্দের ও জাতির ও ভাষার ও রাজার বিষয়ে তোমাকে আবার ভাববাণী বলিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমাকে এই কথা বলা হল, “তোমাকে আবার অনেক দেশ, জাতি, ভাষা ও রাজার বিষয়ে ভবিষ্যতের কথা বলতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমাকে এই কথা বলা হল, “তোমাকে আবার অনেক দেশ, জাতি, ভাষা ও বাদশাহ্‌র বিষয়ে ভবিষ্যতের কথা বলতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমাকে বলা হল, “বহু লোক, জাতি, নানা ভাষাভাষী ও বহু রাজার কাছে তোমাকে আবার দিব্যবাণী বলতে হবে।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি আমাকে বললেন, “অনেক লোক, জাতি, ভাষা এবং রাজাদের সম্বন্ধে তোমাকে আবার ভাববাণী করতে হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমাকে এই কথা বললেন, “তোমাকে আবার অনেক দেশ, জাতি, ভাষা ও রাজার বিষয়ে ভবিষ্যতের কথা বলতে হবে।”