Revelation 10:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁর হাতে খোলা একখানি ক্ষুদ্র কিতাব ছিল। তিনি সাগরে ডান পা ও স্থলে বাম পা রাখলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর হাতে ধরা ছিল ছোটো একটি পুঁথি, যা ছিল খোলা অবস্থায়। তিনি তাঁর ডান পা সমুদ্রের উপরে ও বাঁ পা শুকনো জমির উপরে রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহার হস্তে খোলা একখানি ক্ষুদ্র পুস্তক ছিল। তিনি সমুদ্রে দক্ষিণ চরণ ও স্থলে বাম চরণ রাখিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর হাতে ছিল একটি খোলা পুস্তক৷ তিনি তাঁর ডান পা-টি সমুদ্রের ওপরে আর বাঁ পাটি স্থলে রাখলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর হাতে একটা খোলা ছোট বই ছিলl তিনি তাঁর ডান পা সমুদ্রের ওপরে ও বাঁ পা মাটির ওপরে রেখেছিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহার হস্তে খোলা একখানি ক্ষুদ্র পুস্তক ছিল। তিনি সমুদ্রে দক্ষিণ চরণ ও স্থলে বাম চরণ রাখিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর হাতে একটা খোলা ছোট বই ছিল। তিনি তাঁর ডান পা সমুদ্রের উপরে আর বাঁ পা ভূমির উপরে রেখে সিংহের গর্জনের মত জোরে চিৎকার করলেন। তাঁর চিৎকারের সংগে সংগে সাতটা বাজ পড়বার শব্দ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর হাতে একটা খোলা ছোট কিতাব ছিল। তিনি তাঁর ডান পা সমুদ্রের উপরে আর বাঁ পা ভূমির উপরে রেখে সিংহের গর্জনের মত জোরে চিৎকার করলেন। তাঁর চিৎকারের সংগে সংগে সাতটা বাজ পড়বার আওয়াজ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর হাতে ছোট্ট একটা পুস্তক খোলা ছিল। তিনি তাঁর ডান পা সমুদ্রে ও বাম পা স্থলভাগে রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর হাতে ছিল একটি খোলা পুস্তক৷ তিনি তাঁর ডান পা-টি সমুদ্রের ওপরে আর বাঁ পাটি স্থলে রাখলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর হাতে একটা খোলা চামড়ার তৈরী ছোট বই ছিল। তিনি তাঁর ডান পা সমুদ্রের ওপরে ও বাঁ পা ভূমির ওপরে রেখেছিলেন।