Revelation 10:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সাতটি বজ্রধ্বনির আওয়াজ হলে পর আমি লিখতে উদ্যত হলাম; আর বেহেশত থেকে এই বাণী শুনলাম, ঐ সাতটি বজ্রধ্বনি যা বললো, তা সীলমোহর কর, লিখো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সেই সাতটি বজ্রধ্বনি কথা বলল, আমি তা লিখতে উদ্যত হলাম; কিন্তু আমি স্বর্গ থেকে এক বাণী শুনতে পেলাম, তা আমাকে বলছিল, “সাত বজ্রধ্বনির বাণী সিলমোহরাঙ্কিত করো, কিন্তু তা লিপিবদ্ধ করবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সপ্ত মেঘধ্বনি কথা কহিলে আমি লিখিতে উদ্যত হইলাম; আর স্বর্গ হইতে এই বাণী শুনিলাম, ঐ সপ্ত মেঘধ্বনি যাহা কহিল, তাহা মুদ্রাঙ্কিত কর, লিখিও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন সপ্ত বজ্রধ্বনি কথা বলল তখন আমি তা লিখতে চাইলাম৷ কিন্তু স্বর্গ থেকে এক স্বর বলল, ‘তুমি লিখো না৷ বজ্র যা বলছে তা গোপন রাখ৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন সাতটা বাজ পড়বার আওয়াজ মত হল, তখন আমি লেখার জন্য তৈরী হলাম l কিন্তু স্বর্গ থেকে আমাকে এই কথা বলা হয়েছিল,” ঐ সাতটা বাজ যে কথা বলল তা গোপন রাখ, লিখ না l”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সপ্ত মেঘধ্বনি কথা কহিলে আমি লিখিতে উদ্যত হইলাম; আর স্বর্গ হইতে এই বাণী শুনিলাম, ঐ সপ্ত মেঘধ্বনি যাহা কহিল, তাহা মুদ্রাঙ্কিত কর, লিখিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন সাতটা বাজ পড়বার শব্দ হল তখন আমি লিখবার জন্য প্রস্তুত হলাম। কিন্তু স্বর্গ থেকে আমাকে এই কথা বলা হল, “সাতটা বাজ যে কথা বলল তা গোপন রাখ, লিখো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন সাতটা বাজ পড়বার আওয়াজ হল তখন আমি লিখবার জন্য প্রস্তুত হলাম। কিন্তু বেহেশত থেকে আমাকে এই কথা বলা হল, “সাতটা বাজ যে কথা বলল তা গোপন রাখ, লিখো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্ত বজ্রের বাণী আমি লিখতে উদ্যত হলাম, তকন স্বর্গ থেকে এক কণ্ঠস্বর শুনলাম। আমাকে বলা হল, “ঐ সপ্ত বজ্রের বাণী সংগোপনে রাখ, লিখো না।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন সপ্ত বজ্রধ্বনি কথা বলল তখন আমি তা লিখতে চাইলাম৷ কিন্তু স্বর্গ থেকে এক স্বর বলল, “তুমি লিখো না৷ বজ্র যা বলছে তা গোপন রাখ৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সাতটা বাজ পড়বার আওয়াজ মত হল, তখন আমি রচনার জন্য তৈরী হলাম। কিন্তু স্বর্গ থেকে আমাকে এই কথা বলা হয়েছিল, “ঐ সাতটা বাজ যে কথা বলল তা গোপন রাখ, লেখ না।”