Revelation 10:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিনি যুগপর্যায়ের যুগে যুগে জীবন্ত, যিনি আসমান ও তার ভেতকার সমস্ত বস্তু এবং দুনিয়া ও তার ভেতরকার সমস্ত বস্তু এবং সমুদ্র ও তার ভেতরকার সমস্ত বস্তু সৃষ্টি করেছিলেন, তাঁর নামে এই শপথ করলেন” আর বিলম্ব হবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, যিনি আকাশমণ্ডল ও তার মধ্যস্থিত সবকিছু, পৃথিবী ও তার মধ্যস্থিত সবকিছু এবং সমুদ্র ও তার মধ্যস্থিত সবকিছু সৃষ্টি করছেন, তাঁরই নামে তিনি এই শপথ করে বললেন, “আর দেরি হবে না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিনি যুগপর্য্যায়ের যুগে যুগে জীবন্ত, যিনি আকাশ ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং পৃথিবী ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং সমুদ্র ও তন্মধ্যস্থ বস্তু সকলের সৃষ্টি করিয়াছিলেন, তাঁহার নামে এই শপথ করিলেন”,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর যিনি যুগে যুগে জীবন্ত, যিনি আকাশ, পৃথিবী ও সমুদ্র ও এই সবের মধ্যে যা কিছু আছে তার সৃষ্টিকর্তা, তাঁর নামে এই শপথ করে বললেন, ‘আর দেরী হবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিনি চিরকাল ধরে জীবিত আছেন এবং আকাশ, পৃথিবী, সমুদ্র ও সেগুলোর মধ্যে যা কিছু আছে তা যিনি সৃষ্টি করেছেন তাঁর নামে শপথ করে সেই স্বর্গদূত বললেন, -“আর দেরী হবে না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিনি যুগপর্যায়ের যুগে যুগে জীবন্ত, যিনি আকাশ ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং পৃথিবী ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং সমুদ্র ও তন্মধ্যস্থ বস্তু সকলের সৃষ্টি করিয়াছিলেন, তাঁহার নামে এই শপথ করিলেন”, আর বিলম্ব হইবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি চিরকাল ধরে জীবিত আছেন এবং আকাশ, পৃথিবী, সমুদ্র ও সেগুলোর মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন, তাঁর নামে শপথ করে সেই স্বর্গদূত বললেন, “আর দেরি হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি চিরকাল ধরে জীবিত আছেন এবং আসমান, জমীন, সমুদ্র ও সেগুলোর মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন, তাঁর নামে কসম খেয়ে সেই ফেরেশতা বললেন, “আর দেরি হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গ, পৃথিবী, সমুদ্র এবং তন্মধ্যস্থ সবকিছুরই স্রষ্টা চিরজীবি ঈশ্বরের নামে শপথ করে তিনি বললেন, “আর বিলম্ব নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যিনি যুগে যুগে জীবন্ত, যিনি আকাশ, পৃথিবী ও সমুদ্র ও এই সবের মধ্যে যা কিছু আছে তার সৃষ্টিকর্তা, তাঁর নামে এই শপথ করে বললেন, “আর দেরী হবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি চিরকাল ধরে জীবিত আছেন এবং আকাশ, পৃথিবী, সমুদ্র ও সেগুলোর মধ্যে যা কিছু আছে তা যিনি সৃষ্টি করেছেন তাঁর নামে শপথ করে সেই স্বর্গদূত বললেন, “আর দেরী হবে না।”