Revelation 10:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সপ্তম ফেরেশতার ধ্বনির দিনগুলোতে, যখন তিনি তূরী বাজাতে উদ্যত হবেন, তখন আল্লাহ্‌র নিগূঢ়তত্ত্ব সমাপ্ত হবে, যেমন তিনি তাঁর গোলাম নবীদেরকে এই মঙ্গলবার্তা জানিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যখন সেই সপ্তম স্বর্গদূত তাঁর তূরী বাজাতে উদ্যত হবেন, ঠিক তখনই ঈশ্বরের রহস্য পরিপূর্ণতা লাভ করবে যেমন তিনি তাঁর দাস ভাববাদীদের কাছে ঘোষণা করেছিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিলম্ব হইবে না; কিন্তু সপ্তম দূতের ধ্বনির দিনসমূহে, যখন তিনি তূরী বাজাইতে উদ্যত হইবেন, তখন ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব সমাপ্ত হইবে, যেমন তিনি আপন দাস ভাববাদিগণকে এই মঙ্গলবার্ত্তা জানাইয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন সপ্তম স্বর্গদূতের তূরী বাজানোর সময় আসবে তখন ঈশ্বরের সেই নিগৃঢ় পরিকল্পনা পরিপূর্ণ হবে৷ এ সেই সুসমাচারের পরিকল্পনা যা ঈশ্বর তাঁর ভাববাদী ও দাসদের কাছে প্রকাশ করেছিলেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু সপ্তম স্বর্গদূতের তূরী বাজাবার দিনে ঈশ্বরের গোপন উদ্দেশ্য পরিপূর্ণ হবে l ঈশ্বর তাঁর নিজের দাসদের কাছে অর্থাৎ ভাববাদীদের কাছে, যা জানিয়েছিলেন ঠিক সেই মতই এটা হবে l”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সপ্তম দূতের ধ্বনির দিনসমূহে, যখন তিনি তূরী বাজাইতে উদ্যত হইবেন, তখন ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব সমাপ্ত হইবে, যেমন তিনি আপন দাস ভাববাদিগণকে এই মঙ্গলবার্তা জানাইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সপ্তম স্বর্গদূত তাঁর তূরী বাজাবার দিনে ঈশ্বরের গুপ্ত উদ্দেশ্য পরিপূর্ণ হবে। ঈশ্বর তাঁর নিজের দাসদের কাছে, অর্থাৎ নবীদের কাছে যা জানিয়েছিলেন ঠিক সেই মতই এটা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সপ্তম ফেরেশতা তাঁর শিংগা বাজাবার দিনে আল্লাহ্‌র গোপন উদ্দেশ্য পরিপূর্ণ হবে। আল্লাহ্‌ তাঁর নিজের গোলামদের কাছে, অর্থাৎ নবীদের কাছে যা জানিয়েছিলেন ঠিক সেই মতই এটা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম দূত যে দিন তূর্যধ্বনি করবেন সেই দিনি ঈশ্বর তাঁর সেবক নবীদের কাচে যেন ব্যক্ত করেছেন, সেইভাবেই তিনি পূর্ণ করবেন তাঁর নিগূঢ় রহস্যময় পরিকল্পনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন সপ্তম স্বর্গদূতের তূরী বাজানোর সময় আসবে তখন ঈশ্বরের সেই নিগৃঢ় পরিকল্পনা পরিপূর্ণ হবে৷ এ সেই সুসমাচারের পরিকল্পনা যা ঈশ্বর তাঁর ভাববাদী ও দাসদের কাছে প্রকাশ করেছিলেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সপ্তম স্বর্গদূতের তূরী বাজাবার দিনের ঈশ্বরের গোপন উদ্দেশ্যে পরিপূর্ণ হবে। ঈশ্বর তাঁর নিজের দাসদের কাছে অর্থাৎ ভাববাদীদের কাছে যে সুসমাচার জানিয়েছিলেন ঠিক সেই মতই এটা হবে।