Revelation 10:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে, বেহেশত থেকে যে বাণী শুনেছিলাম, তা আমার সঙ্গে আবার আলাপ করে বললো, যাও, সমুদ্র ও স্থলের উপরে দণ্ডায়মান ঐ ফেরেশতার হাত থেকে সেই খোলা কিতাবখানি নাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যে কণ্ঠস্বর স্বর্গ থেকে আমার সঙ্গে কথা বলেছিলেন, তিনি আমার সঙ্গে আবার কথা বললেন: “তুমি যাও, যে স্বর্গদূত সমুদ্র ও ভূমির উপরে দাঁড়িয়ে আছে, তাঁর হাত থেকে খোলা ওই পুঁথিটি গ্রহণ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে, স্বর্গ হইতে যে বাণী শুনিয়াছিলাম, তাহা আমার সহিত আবার আলাপ করিয়া কহিল, যাও, সমুদ্রের ও স্থলের উপরে দণ্ডায়মান ঐ দূতের হস্ত হইতে সেই খোলা পুস্তকখানি লও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর স্বর্গ থেকে সেই রব আমি আবার শুনতে পেলাম৷ সেই রব আমাকে বলল, ‘যাও, স্বর্গদূতের হাত থেকে খোলা পুস্তকটি নাও৷’ এই সেই স্বর্গদূত যিনি সমুদ্র ও স্থলের ওপর পা রেখে দাঁড়িয়েছিলেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি স্বর্গ থেকে যাঁকে কথা বলতে শুনেছিলাম তিনি আবার আমাকে বললেন, “যে স্বর্গদূত সমুদ্র ও মাটির ওপরে দাঁড়িয়ে আছেন, তাঁর কাছে গিয়ে তাঁর হাত থেকে সেই খোলা বইটা নাও l”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে, স্বর্গ হইতে যে বাণী শুনিয়াছিলাম, তাহা আমার সহিত আবার আলাপ করিয়া কহিল, যাও, সমুদ্রের ও স্থলের উপরে দণ্ডায়মান ঐ দূতের হস্ত হইতে সেই খোলা পুস্তকখানি লও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁকে আমি স্বর্গ থেকে কথা বলতে শুনেছিলাম তিনি আবার আমাকে বললেন, “যে স্বর্গদূত সমুদ্র ও ভূমির উপরে দাঁড়িয়ে আছেন তাঁর কাছে গিয়ে তাঁর হাত থেকে খোলা বইটা নাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁকে আমি বেহেশত থেকে কথা বলতে শুনেছিলাম তিনি আবার আমাকে বললেন, “যে ফেরেশতা সমুদ্র ও ভূমির উপরে দাঁড়িয়ে আছেন তাঁর কাছে গিয়ে তাঁর হাত থেকে খোলা কিতাবটা নাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে স্বর্গ থেকে যে কণ্ঠস্বর শুনেছিলাম, সেই কণ্ঠস্বর আবার আমাকে বললেন, “যাও সমুদ্র ও স্থলের উপর যে দূত দাঁড়িয়ে আছেন তাঁর হাত থেকে ঐ খোলা পুস্তকটি নাও।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর স্বর্গ থেকে সেই রব আমি আবার শুনতে পেলাম৷ সেই রব আমাকে বলল, “যাও, স্বর্গদূতের হাত থেকে খোলা পুস্তকটি নাও৷ এই সেই স্বর্গদূত যিনি সমুদ্র ও স্থলের ওপর পা রেখে দাঁড়িয়েছিলেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি স্বর্গ থেকে যাকে কথা বলতে শুনেছিলাম তিনি আবার আমাকে বললেন, “যে স্বর্গদূত সমুদ্র ও ভূমির ওপরে দাঁড়িয়ে আছেন, তাঁর কাছে গিয়ে তাঁর হাত থেকে সেই খোলা বইটা নাও।”